প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০১৮ ১১:২৯:২৭
নজরুল ইসলাম,নাটোর প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীদের কাজকে ডিজিটালাইজেশনের মাধ্যমে আরো সহজ করার জন্য এবং জাতীয় পর্যায়ে ইলেকট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সম্প্রসারণের লক্ষ্যে নাটোরে পরিবার পরিকল্পনা কর্মীদের মাঝে বিতরণ করা হবে ছোট আকারের ট্যাব।
এতে মাঠপর্যায়ের কর্মীদের কাজে আরো গতি আসবে। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে টাঙ্গাইল ও হবিগঞ্জ জেলায় স্বাস্থ্যসেবা দানকারীদের হাতে তুলে দেয়া হয়েছিলো এসব ট্যাবলেট। তারই অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ের শুরুতে আজ নাটোরে উদ্ভোধন হলো এই কর্মসূচীর।
আইসিডিডিআর,বি -এর তত্বাবধানে আজ নাটোর রাজবাড়ির আনন্দ ভবন হলরুমে এই অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও বর্তমানে মেজার ইভালুয়েশনের সিনিয়র স্ট্র্যাটেজিক এন্ড টেকনিক্যাল এডভাইজর জনাব মোঃ হুমায়ুন কবির, প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ভবিষ্যতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সব কাজই ডিজিটাল উপায়ে সম্পাদনের লক্ষ্যেই এ উদ্যোগ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক মলয় কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুলেমান খান পরিচালক এমআইএস, ডা. এস এম জাকির হোসেন ডিডিএফপি নাটোর, মোঃ আজিজুল হক সিভিল সার্জন নাটোর।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আইসিডিডিআর,বি প্রতিনিধি সুমন কান্তি চৌধুরি ও ড. রেজা আলি রুমি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি
বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম
রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
এবারের দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি মিলছে
সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য
আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার