কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২৯:৪৩

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রজন্ম ডেস্ক:কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে (৩৫) চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (এসআরবি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। এর আগে শুক্রবার দুপুরে নগরের ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর বাদামতলা কাজীবাড়ি এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।

এসআরবি-৭ জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহাদুর মিয়া। পরে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানায় ওই বছরের ১৫ আগস্ট দায়ের করা একটি মামলায় তাকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়।

এসআরবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরে চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাহাদুর মিয়াকে জিএমপির কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ