রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে হাদী হত্যার বিচার চাইলেন জুমা 

প্রকাশিত: ২১ অগাস্ট, ২০২৬ ০২:৪২:০২

রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে হাদী হত্যার বিচার চাইলেন জুমা 

প্রজন্ম ডেস্ক:  ডাকসু মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ফাতিমা তাসনিম জুমা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় নির্বাচন পূর্ববর্তী একটি পোস্টের স্কিনশট শেয়ার করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূরণ করুন।

শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে করা পোস্টে জুমা এই আহ্বান জানান।

স্কিনশটে দেখা যায়, মির্জা ফখরুল লিখেছিলেন, ‘আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সাথে আমার স্ত্রী! একটি তরুণ তার স্ত্রীকে নিয়ে এগিয়ে এলো আমার দিকে- “স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদী! আমি বললাম ইনশাআল্লাহ।’

এরপর রাষ্ট্রপতি লিখেছেন, ‘একটি ছেলে, একদম তরুণ, যে ছিল গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে কি উচ্ছ্বাস, প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতেই হবে, মুসাবির, সাম্য- প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে। ইনশাআল্লাহ!’

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিলা এমপি মিষ্টি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ