প্রকাশিত: ২১ অগাস্ট, ২০২৬ ০২:২৪:৪৩
প্রজন্ম ডেস্ক: ভারতের জয়পুরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের ওপর হামলা চালিয়েছে কিছু দুস্কৃতিকারী। তারা আজ শুক্রবার (২১ আগস্ট) জয়পুরের একটি সরকারি স্কুলের পরিস্থিতি দেখতে গিয়েছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিজেপির সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কার নেতৃত্বে একটি দল জয়পুরের বাগরুর সরকারি স্কুলে যান। যখন তারা গ্রামে গাড়ি নিয়ে যাচ্ছিলেন তখন তাদের গাড়ি ঘিরে ধরে কিছু দুস্কৃতিকারী। এ সময় তাদের ‘শহুরে নক্সাল’, ‘জাতীয়তাবিরোধী’ ও ‘পাকিস্তানি’ হিসেবে স্লোগান দেয় ওই দুস্কৃতিকারীরা।
এছাড়া সিজেপির কিছু কর্মীকে মারধরও করা হয়। এতে গ্রামের স্কুলে না গিয়েই ফিরে আসতে হয় সিজেপির নেতাদের।
সিজেপি এই হামলার জন্য কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপিকে দোষারোপ করেছে। দলটির নেতা রাঙ্কা বলেছেন গ্রামবাসী তাদের ওই স্কুলটিতে যেতে অনুরোধ জানান। যা একটি গোয়ালঘরে চালানো হচ্ছে।
হামলার পর রাঙ্কা সাংবাদকর্মীদের বলেন, “দীর্ঘদিন ধরে স্কুলটি একটি গোয়ালঘরে চালানো হচ্ছে। আমরা এই একই স্কুলে গত বছরও এসেছিলাম। আমরা আজকের সফরের ব্যাপারে পুলিশকে অবহিত করেছিলাম। কিন্তু বিজেপির গুণ্ডারা আগে থেকেই সেখানে ছিল। আমাদের স্বেচ্ছাসেবকদের মারধর করা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে, ফোন ভেঙে ফেলা হয়েছে। এক নারীকেও মারধর করা হয়েছে। আমার শার্ট ছিঁড়ে ফেলেছে এবং আমাদের এক সদস্যের হাত ভেঙে গেছে।”
তিনি সংবাদকর্মীদের বলেন, এই হামলার জন্য গ্রামবাসীকে যেন দায়ী করা না হয়। কারণ তারাই তাদের এখানে আসতে অনুরোধ করেছিলেন। আমাকে জানানো হয়েছে বিজেপির এক কাউন্সিলর বাইরে থেকে লোক এনে হামলা চালিয়েছে। তাকে ওই হামলাকারীদের অর্থ বিলি করতেও দেখা গেছে।
জয়পুরের স্থানীয় বিজেপি নেতা ও এমএলএ স্বামী বালমুখন্দ্রচার্য্য দাবি করেছেন গ্রামবাসী এ হামলা চালিয়েছে। তিনি এক্সে লিখেছেন, “আমি জানতে পেরেছি গ্রামবাসী সিজেপির এ সফরের বিরোধীতা করেছে। গ্রামবাসী দেখিছেন সিজেপি যে পরিবেশ তৈরি করতে চাইছে তারা এমনটা চান না। সিজেপি আসলে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করতে চাইছে।”
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিলা এমপি মিষ্টি
মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার
বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, আছে জাবিসহ ৪টি