প্রকাশিত: ০৪ অগাস্ট, ২০২৬ ০৩:৫৯:৩৪ || পরিবর্তিত: ০৪ অগাস্ট, ২০২৬ ০৩:৫৯:৩৪
প্রজন্ম ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৫ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জোটের পক্ষ থেকে জানানো হয়, গণসমাবেশ থেকে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হবে।
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, এলডিপির মহাসচিব বিল্লাল মিয়াজি, লেবার পার্টির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার প্রমুখ।
বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
এদিকে ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলা শহরে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নিয়েছে জোট। রাজধানীতে ওইদিন বেলা ১১টায় মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
পরে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে।
জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গঠনের প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস
আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ছাত্রদলকে না সামলালে পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: শিবির সভাপতি
‘ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে’
জুলাই শহীদদের অসম্পূর্ণ ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল
ববিতে শিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রদলের বাধা,সংঘর্ষ ২০
অবশেষে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন
‘বিএনপির অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’