প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬ ০২:২৮:২২
প্রজন্ম ডেস্ক: সুযোগ এসেছিল শুরুতেই, তবে স্পট কিকে ব্যর্থ হলেন ব্রুনো গিমারাইস। পরে লম্বা সময় আক্রমণে আধিপত্য করল ব্রাজিল। কিন্তু শেষটায় জ্বলে উঠলেন আর্লিং হলান্ড। দুমড়ে মুচড়ে গেল ব্রাজিলের সব স্বপ্ন। অসাধারণ এক জয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল নরওয়ে।
নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচটি ২-১ গোলে জিতেছে নরওয়ে। ধরে রেখেছে ব্রাজিলের বিপক্ষে আধিপত্য। দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের ব্যবধানে গোল দুটি করেছেন দলটির সবচেয়ে বড় তারকা হলান্ড।
চলতি আসরের আগে বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের কোনো জয় ছিল না, তারাই এবার জিতল টানা দুটি ম্যাচ। প্রথমবারের মতো উঠল কোয়ার্টার-ফাইনালে।
নরওয়ের এই স্মরণীয় সাফল্যের মূল নায়ক হলান্ড। তবে, ম্যাচ জুড়ে দুর্দান্ত সব সেভ করে পার্শ্বনায়ক অবশ্যই গোলরক্ষক আরিয়ান হশল নিলাদ। শুরুতেই ব্রুনো গিমারাইসের পেনাল্টি শট আটকে প্রতিপক্ষকে বড় একটা ধাক্কা দেন তিনি। যেখান থেকে আর সাফল্যের পথের দেখা পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ক্লাব ফুটবলের অবিশ্বাস্য সফল কোচ কার্লো আনচেলত্তির কোচিংয়ে বিশ্বকাপের শিরোপা খরা কাটানোর স্বপ্ন দেখছিল সেলেসাওরা। দলে দারুণ সব ফুটবলারের সমাহারও ছিল তাদের; কিন্তু বিশ্ব জয়ের মতো শক্তিশালী ও সুসংগঠিত দল তারা হয়ে উঠতে পারেনি।
চোট কাটিয়ে পূর্ণ ফিটনেস পাওয়ার লড়াইয়ে থাকা নেইমার দলকে উদ্ধার করতে মাঠে নামলেন, কিন্তু পারলেন না দলকে বাঁচাতে। শেষ দিকে পেনাল্টি থেকে জালের দেখা অবশ্য পেলেন তিনি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
প্রথমার্ধের ছয় মিনিট যোগ করা সময়ে দুই দলই এগিয়ে যাওয়ার পরিষ্কার সুযোগ পায়।
এই নিয়ে বিশ্বকাপে নিজেদের সবশেষ সাতটি নকআউট ম্যাচের প্রতিটিতে ইউরোপিয়ান দলের বিপক্ষে হারল ব্রাজিল।
আর নরওয়ের বিপক্ষে এই পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে তিনটিতেই হারল ব্রাজিল, বাকি দুটি ড্র। ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে লাতিন আমেরিকার দলটিকে একই স্কোরলাইনে হারিয়েছিল নরওয়ে।
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা