প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ০১:২৭:৪৯
প্রজন্ম ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। খবর জিও নিউজের।
এর আগের দিনের দরপতনের ধারাবাহিকতায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা ০.৩ শতাংশ কমে ৭৭.৭০ ডলারে নেমে আসে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১২ সেন্ট বা ০.২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৩.৭৪ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে তেল পরিবহন পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় এবং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার বাস্তব অগ্রগতি কতটা হয়, সেদিকেই এখন নজর রাখছেন বিনিয়োগকারীরা।
এদিকে, ইরানকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ডলারে তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান এখন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছেও তেল বিক্রি করতে পারবে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানি কর্মকর্তারা চলতি সপ্তাহেই দেশটিতে পারমাণবিক পরিদর্শকদের ফের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছেন। এটি ইরানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ছাড় হিসেবে দেখা হচ্ছে।
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
দেশে এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী
জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
বাসভাড়া বাড়ানোর পর এবার বাড়ল লঞ্চভাড়া
স্থানীয় সরকার নির্বাচন আগামী বছর: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ বলা ছাত্রদল নেতা বহিষ্কার
সরকারের ব্যর্থতার জন্য জনগণকে চরম মূল্য দিতে হচ্ছে: ভিপি সাদিক কায়েম