প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ০৩:২৯:৫৮
প্রজন্ম ডেস্ক: ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। ঘরে বসেই টিভিতে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে খেলা।
রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি দেখানো হবে বিশ্বকাপ। এ ছাড়া মোবাইল বা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন ভক্তরা।
রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকেই সম্প্রচারস্বত্ব কিনেছে তারা।
নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।
রোনালদোকে বদলি না করার ব্যাখ্যা দিলেন কোচ
আজকের ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি
এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা
ভারতের বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ভাগ্যিস আমরা আরও বেশি গোল খাইনি: ব্রাজিল ডিফেন্ডার
ইতিহাস বিকৃতকারীরা হেলিকপ্টারে চড়ে পালাতে বাধ্য হয়: তথ্যমন্ত্রী
মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে
১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর
কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু ইরানের, মেক্সিকোতে পেল উষ্ণ অভ্যর্থনা