ফতুল্লায় স্টিল মিলের বয়লার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ০৩:৫৫:১৮

ফতুল্লায় স্টিল মিলের বয়লার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

প্রজন্ম ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন রসুলপুরে একটি স্টিল মিলে বয়লারে কাঁচামাল গলানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (২০ মে) দুপুরের দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন— মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জ্বল (৩২)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ (বুধবার) দুপুরের দিকে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় চারজন শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে মিজানের শরীরের ৩ শতাংশ, সুমনের শরীরের ২ শতাংশ, মিলনের শরীরের ৩ শতাংশ এবং উজ্জ্বলের শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ কম থাকায় তারা সবাই আশঙ্কামুক্ত। আমরা তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রেখেছি।

আহতদের সহকর্মী সজল জানান, আমরা সবাই নারায়ণগঞ্জের রসুলপুরে চায়না স্টিল মিলের কর্মচারী। আজ দুপুরের দিকে বয়লার মেশিনে কাঁচামাল ঢালার কিছুক্ষণ পরেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের চার শ্রমিক দগ্ধ হয়। পরে আমরা তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি।

এ সম্পর্কিত খবর

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ 

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ