প্রকাশিত: ১২ মে, ২০২৬ ০৭:০০:১৭
প্রজন্ম ডেস্ক: সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাড় ভেঙে যাওয়া বা কোমরের কয়েকটি হাড় সরে যাওয়ার দাবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তার এমআরআই রিপোর্টে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (১২ মে) গত ২৯ এপ্রিল রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে করা এমআরআই রিপোর্ট যুগান্তরের হাতে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, তার মেরুদণ্ডের হাড়গুলো স্বাভাবিক অবস্থায় রয়েছে। রিপোর্টে কোথাও হাড় ভাঙা বা হাড় সরে যাওয়ার কথা উল্লেখ নেই।
তবে রিপোর্টে কোমর ও ঘাড়ের কিছু ডিস্কজনিত সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকদের ভাষায়, ডিস্ক হলো মেরুদণ্ডের হাড়ের মাঝখানের নরম অংশ। বয়স, চাপ বা দীর্ঘদিনের শারীরিক সমস্যার কারণে এই ডিস্ক ফুলে উঠতে পারে। পলকের ক্ষেত্রেও কোমরের L2-L3 ও L3-L4 অংশে এবং ঘাড়ের C5-C6 ও C6-C7 অংশে এমন ডিস্ক বাল্জ পাওয়া গেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, এসব ডিস্ক কিছুটা চাপ তৈরি করলেও স্নায়ুর বড় ধরনের ক্ষতি হয়নি। স্পাইনাল কর্ডেও কোনো সমস্যা পাওয়া যায়নি।
এছাড়া তার হার্টের পরীক্ষার রিপোর্টেও বড় ধরনের কোনো সমস্যা ধরা পড়েনি। ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট অনুযায়ী, তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে।
চিকিৎসকদের মতে, পলকের সমস্যাগুলো মূলত ডিস্ক ও মাংসপেশিজনিত। সাধারণত বিশ্রাম, ওষুধ ও ফিজিওথেরাপির মাধ্যমে এ ধরনের সমস্যার চিকিৎসা করা হয়।
এর আগে গত ২৪ এপ্রিল প্রিজন ভ্যানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার পথে ঘাড়ে আঘাত পাওয়ার কথা জানান সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ জন্য তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে চিকিৎসা চেয়ে আদালতে আবেদন করতে বলেন। এরপর ২৬ এপ্রিল তার এমআরআই করা করানো হয়।
জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
সাতক্ষীরায় হাসপাতালে আগুন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিস
বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন বুধবার, ৬ আগস্ট থেকে উন্মুক্ত
জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার
জামায়াত জোটের গণসমাবেশ কাল, পরের দিন বিদ্যুৎ ও গ্যাস অফিসে অবস্থান
ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে: ডা. জাহেদ