প্রকাশিত: ০৯ মে, ২০২৬ ০৩:২২:৩৭
প্রজন্ম ডেস্ক: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার নতুন যুদ্ধ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দলীয় নেতাকর্মীদের ইশতেহার বাস্তবায়নে সরকারকে সফল করতে সহযোগিতার আহ্বান জানান তিনি।
শনিবার (৯ মে) সকালে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষকে বলেছিলাম সুশাসন দেবো। আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই যে, দেশে মানুষ শিক্ষার পরিবেশ পাবে, নারী পুরুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। আমাদের রাজনীতিতে আমরা কথা বলবো, বিতর্ক করবো, কিন্তু মানুষের উপর নির্যাতনের পরিবেশ আমরা তৈরি করতে দেবো না। এখন আমাদের যুদ্ধ হচ্ছে মানুষকে যে কমিটমেন্ট করেছিলাম তা বাস্তবায়ন করা।
ত্রয়োদশ সংসদ নির্বাচন কঠিন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনে আমাদের দলীয় নেতাকর্মীরা মাঠে ছিলেন। আপনারা সকলে পরতে পরতে সেটি অনুভব করেছেন। মানুষ আমাদের দলের পক্ষে ও ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। নির্বাচনের আগে সেটি ছিলো বিএনপির ইশতেহার। নির্বাচনের পর সেটি বাংলাদেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। দেশের ৫২ শতাংশ মানুষ আমাদের ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছেন। বিএনপির নেতাকর্মীরা এখন সহযোগিতা না করলে আমরা সফল হতে পারবো না।
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী
আজকের ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি
এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা
পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল
একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির দুই নেতার পদ স্থগিত
ভারতের বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
তেজগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
দিল্লিতে ডা. জাহেদের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী