প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৫:০৩:৫২
আজ থেকে শুরু হলো এএসসি ২০২৬ এর পরিক্ষা। সারা দেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সুন্দর হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এসময় তিনি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে জন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার পরীক্ষাকেন্দ্রগুলো সকাল সাড়ে ৮টার মধ্যে খোলার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সুষ্ঠু পরিবেশ বজায় রাখাতে কেন্দ্রগুলোতে সিসি টিভির ব্যবস্থা করা হয়েছে।’
এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের নির্ভয়ে ও আনন্দের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন। এ ছাড়া অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের আশপাশে অযথা ভিড় না করার অনুরোধ করেন।
পাশাপাশি সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়, আমিনবাজারের মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার পাইকপাড়া মডেল একাডেমি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী।
প্রজন্মনিউজ২৪
জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১
‘সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো উত্তপ্ত করা হচ্ছে’
পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী
ঘোড়াঘাটে দিন-দুপুরে ডাকাতি, বৃদ্ধা মহিলাকে হত্যা
সিলেটে বিএনপি নেত্রী সেজে ২ লক্ষ টাকা চাঁদা দাবী লাকীর
বিএনপির ৬ নেতা আজীবনের জন্য বহিষ্কার
কৃষিখাতে টেকসই উন্নয়নে গবেষণা ও প্রযুক্তির সমন্বয় অপরিহার্য : উপাচার্য