প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০১:৪৩:০২
প্রজন্ম ডেস্ক: জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের আয়োজনে একাদশ থেকে তদূর্ধ্ব শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ৩০তম ন্যাশনাল ক্যাম্প—২০২৬ উদ্বোধন সম্পন্ন হয়। ৪ দিনব্যাপী এই ক্যাম্পে সারাদেশ হতে বাছাইকৃত প্রায় ১৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৬টি রেজিমেন্টে বিভক্ত করা হয়। আসরের প্রাক্তন সভাপতি ও স্মরণীয় ব্যাক্তিদের স্মরণ করে রেজিমেন্টের নামগুলো নামকরণ করা হয়; বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, সানাউল্লাহ নূরী, এম এ রশিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল ফয়েজ, আল মাহমুদ ও আবু জাফর সবুজ রেজিমেন্ট।
মঙ্গলবার (২১ এপ্রিল) সাভারের কৃষিবিদ সিটিতে অবস্থিত গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুলে ক্যাম্পের উদ্বোধন করা হয়।
ক্যাম্পের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (রিহ্যাব) এর নব নির্বাচিত সভাপতি ড. আলী আফজাল।
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসরের ভারপ্রাপ্ত সভাপতি জয়নুল আবেদীন আজাদ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক ও উপদেষ্টা সদস্য হাসান মুর্তাজা, প্রাক্তন প্রধান পরিচালক সাইফুল ইসলাম, প্রধান পরিচালক ও ৩০তম ন্যাশনাল ক্যাম্পের ক্যাম্পচীফ মুজাহিদুল ইসলাম।
ক্যাম্পে উপস্থিত ডেলিগেটদের ৪দিন ব্যাপী নানাবিধ কার্যক্রমের মধ্যে নিজকে গড়ো, বিষয়ভিত্তিক আলোচনা, শিশু পার্লামেন্ট, মেধা যাচাই ও মাঠের কাজ অন্যতম। ৩০তম ন্যাশনাল ক্যাম্প’২৬ এ ফিল্ড ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করছেন আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।
উল্লেখ্য যে, ফুলকুঁড়ি আসর ২৮ সেপ্টেম্বর ১৯৭৪ সাল থেকে একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা এই ৫টি আদর্শকে ধারণ করে দেশব্যাপী শিশুকিশোরদের শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচির মাধ্যমে মেধা বিকাশে কাজ করে যাচ্ছে।
পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী
ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
সিলেটে বিএনপি নেত্রী সেজে ২ লক্ষ টাকা চাঁদা দাবী লাকীর
বিএনপির ৬ নেতা আজীবনের জন্য বহিষ্কার
কৃষিখাতে টেকসই উন্নয়নে গবেষণা ও প্রযুক্তির সমন্বয় অপরিহার্য : উপাচার্য
সুন্দরবনের সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক
দক্ষিণ আফ্রিকায় দুদিনে দুই প্রবাসী বাংলাদেশি খুন
৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা