প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০১:৩০:৩০
প্রজন্ম ডেস্ক: সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিকাল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা।
শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও বক্তব্য দেওয়া হতে পারে। সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
টিকটকে হাহা ইমোজি দেওয়ায় ২ জনকে কুপিয়ে জখম
ফেনীতে একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
আসাদ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ আসামিকে ৪ দিনের রিমান্ড
২০২২ সালে কেনা হয় এম্বুলেন্স, শুরু থেকেই চালক-তেল সংকটে ব্যবহারবিহীন
বিএনপির সংরক্ষিত আসনে মনোয়নপত্র নিলেন চমক
নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার শিশুর মরদেহ
সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই
ইরান ত্যাগ করলেন পাকিস্তানের সেনাপ্রধান
‘চিকিৎসা নাগরিকদের মৌলিক অধিকার, রাষ্ট্রের করুণা নয়, কর্তব্য’