প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৪:১৬:৩১ || পরিবর্তিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৪:১৬:৩১
হাইতির একটি ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহতসহ অনেক আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার এ ঘটনা ঘটে।
আজ রোববার দেশটির সংস্কৃতি মন্ত্রী এমানুয়েল মেনার্ড একথা জানান।
মেনার্ড বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।
দেশটির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি বলেন, মিলো শহরের ওই স্থানে ‘অনেক তরুণ-তরুণীর উপস্থিতিতে একটি পর্যটন অনুষ্ঠানের সময়’ দুর্ঘটনাটি ঘটে।
তিনি জানান, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সামাজিক মাধ্যমে প্রচারের পর দুর্গটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থী উপস্থিত হয়েছিল।
উল্লেখ্য, ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর পরই হাইতিতে এ ঐতিহাসিক দুর্গটি নির্মাণ করা হয়েছিল। স্বাধীনতার পর বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফি এটি নির্মাণ করেন। বর্তমানে এটি দেশটির স্বাধীনতার প্রতীক এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
প্রজন্মনিউজ২৪
নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ১১ দলীয় জোটের
কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ
হাইতিতে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম
ঢাকায় যানজট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
চট্টগ্রামে নির্মিত হচ্ছে ৩৮টি ফুটওভার ব্রিজ
যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় : প্রধানমন্ত্রী