হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ১০:৪৩:৪৬

হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪

নোয়াখালীর অর্ন্তগত হাতিয়া উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা জ্বালানি তেল জব্দ ও পরিবহণের সঙ্গে জড়িত ৪ জন আটক হয়েছে। জব্দ করা জ্বালানির আনুমানিক বাজারমূল্য প্রায় সাত লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (১১ এপ্রিল) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে চারজনকে আটক ও জ্বালানি পরিবহণে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। 

আটকৃত হলেন-নলচিরা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের মৃত মোশাররফ হোসেনের ছেলে মো. মিলন (২২), মৃত মোহাম্মদ কবির উদ্দিনের ছেলে মো. রিয়াজ (২০), ৮ নম্বর ওয়ার্ডের মো. কামরুলের ছেলে মো. স্বপন (২২) ও মো. সমিরের ছেলে মো. ফয়েল (১৯)।

তিনি জানান, শনিবার ভোরে হাতিয়া উপজেলার নলচিরা ঘাটসংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় একটি বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা চার হাজার ৮০০ লিটার পেট্রল এবং দুই হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। 

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪

বাজিতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ট্রাক, চাপা পড়ে নিহত যুবক

মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ

তাৎপর্যপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বিএনপি আ. লীগের পথেই হাটলো

’কবি চিতাবাঘ’ নাটক দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে তিনজন নিহত

বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ

ঘেড়াঘাটে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ১০

অভয়নগরে গণভোটের রায় অমান্যের প্রতিবাদে জামাতের লিফলেট বিতরণ

ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে ৫ দাবি টিক্যাবের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ