মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ০৯:৫৮:১৬

মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ

রাজধানীর মিরপুর-১৫ নম্বরে অবস্থিত বিজয় রাকিন সিটিতে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাসিন্দারা। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নিলে মিরপুর রোড অবরোধ ও আমরণ অনশনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

শনিবার (১১ এপ্রিল) মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি (মুমুপকস) এবং বিজয় রাকিন সিটির সর্বস্তরের বাসিন্দাদের যৌথ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বর্তমান প্রশাসকের বিরুদ্ধে ভয়াবহ আর্থিক দুর্নীতি, চিহ্নিত চাঁদাবাজ চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরপরাধ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান। 

সমাবেশে বর্তমান প্রশাসক আবু মো. ইশতিয়াক আজিজের বিরুদ্ধে প্রকাশ্যে লুটপাটের অভিযোগ তোলা হয়। বক্তাদের দাবি, দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে তিনি সমিতির ব্যাংক হিসাব থেকে প্রায় ৭০ লাখ টাকা উত্তোলন করেছেন।

এ সময় বক্তারা প্রশ্নের মাধ্যমে জানতে চায়, যেখানে সমিতির মাসিক নিয়মিত ব্যয় মাত্র ২৫ হাজার টাকা, সেখানে কয়েক মাসে এত বিপুল অর্থ উত্তোলনের যৌক্তিকতা কী।

বক্তারা আরো বলেন, দুর্নীতির অভিযোগে প্রশাসক এবং তার সহযোগী খ ম আমির আলীকে পূর্বে জামুকা থেকে বহিষ্কার করা হয়েছিল।

তাই তাদের অপসারণ করে ২০২৪ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বৈধ কমিটিকে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে জানানো হয়, এর আগেও আবু মাসুদ নামের এক প্রশাসক সমিতির এক কোটি ১৭ লাখ টাকা আত্মসাৎ করেছিলেন এবং পরে আরও ১ কোটি ৫২ লাখ টাকা আত্মসাতের চেষ্টা করেন। ওই বিষয়ে বর্তমানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা চলমান রয়েছে বলে দাবি করেন বক্তারা।

প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে তারা আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন বলে মন্তব্য করেন।

এ সম্পর্কিত খবর

হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪

বাজিতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ট্রাক, চাপা পড়ে নিহত যুবক

মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ

তাৎপর্যপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বিএনপি আ. লীগের পথেই হাটলো

’কবি চিতাবাঘ’ নাটক দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী

বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ

ঘেড়াঘাটে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ১০

অভয়নগরে গণভোটের রায় অমান্যের প্রতিবাদে জামাতের লিফলেট বিতরণ

ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে ৫ দাবি টিক্যাবের

বেরোবিতে কাল থেকে শুরু হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ