নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ

প্রেসক্লাবে মহিলা জামায়াতের মানববন্ধন

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:২৬:৫১

প্রেসক্লাবে মহিলা জামায়াতের মানববন্ধন

প্রজন্ম ডেস্ক: রামপুরা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী নারী ও শিশু নির্যাতন এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

জামায়াতের নারী নেত্রীরা অভিযোগ করেন, একের পর এক নারীর প্রতি সহিংসতা প্রমাণ করে নারী ও শিশুকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। এসব ঘটনার জন্য সরকারকেই দায় নিয়ে হবে। 

তারা আরও অভিযোগ করেন, অনেক আসামিকে রাজনৈতিক নেতারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। সামাজিক অবক্ষয় একেবারে তলানিতে চলে যাওয়াতেই ৬ বছরের শিশু ধর্ষিত হচ্ছে। গণমাধ্যম সরকারপ্রধানের প্রতি মুহূর্তের খবর প্রচার করলেও, বিভিন্ন স্থানে হওয়া হত্যা-নির্যাতনের বিষয়গুলো সেভাবে তুলে আনছে না বলেও দাবি করেন তারা। 

যারা এমন ঘৃণ্য অপরাধ করছে তাদের দলীয় পরিচয় না দেখে যেন দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত নেত্রীরা। পাশাপাশি প্রশাসনকে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান তারা।


 

এ সম্পর্কিত খবর

‘গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী বিবি সাওদা

সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

সংসদে বিরোধীদলীয় নেতা বললেন,‘উই ওয়ান্ট জাস্টিস’

ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ