প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ১০:০০:৩৭
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ নিয়ে সংসদ অধিবেশনে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল। এই প্রক্রিয়াকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দিনদুপুরে রাজনৈতিক জোচ্চুরি’ ও ‘প্রতিষ্ঠানকে দলীয়করণের মহোৎসব বলে মন্তব্য করেছেন। এর আগে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিলটি উত্থাপন করেন।
শুক্রবার (১০ এপ্রিল) সংসদ অধিবেশনে বিলটি পাস হওয়ার পর অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক দখল করে ব্যাংককে দলীয়করণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকেও দলীয়করণ করা হচ্ছে। এমনকি ক্রিকেট বোর্ডেও দলীয়করণ ও পরিবারকরণ সবকিছু করা হয়ে গেছে। মন্ত্রীদের সন্তানরা পর্যন্ত সেই ক্রিকেট বোর্ডের সদস্য হয়ে গেছেন।
তিনি আরও বলেছেন, এখন আমাদের জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরেও মন্ত্রীকে কেন সভাপতি হতে হবে? সেটা তো মন্ত্রণালয়ের অধীনেই একটি প্রতিষ্ঠান।
স্পিকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদে আপনার সভাপতিত্বেই একটি বিল সংশোধনীসহ পাস হয়ে গেল। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল ২০২৬। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোকে নিয়ে একটা বিশেষ কমিটি করা হয়েছিল, যেই কমিটিতে ৯৮টি অধ্যাদেশ সম্পর্কে আমরা ঐক্যমত পোষণ করেছি, যে ৯৮টি অধ্যাদেশ এজ ইটিস এটা সংসদে আসবে বিল আকারে এবং পাশ হবে। বাকিগুলাতে কিছুটাতে নোট অব ডিসেন্ট সংশোধনী আছে, সেটা নিয়ে আলোচনা হবে।
তিনি আরও যুক্ত করেন, এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল ২০২৬, সেটা কিন্তু সেই ৯৮টি অধ্যাদেশের একটি; যেটা নিয়ে সবাই ঐকমত্য ছিল। এই বিলটা যেভাবে অন্তর্বর্তী সরকারের সময় রচিত হয়েছে, গৃহীত হয়েছে, সেভাবে এটা পাস হবে। এখন আজকে যখন এটি পাস করার বা বিলটি উপস্থাপন উত্থাপনের সময় আসলো দেখেন আধা ঘণ্টা আগে একটা সংশোধনী দেওয়া হলো। এখানে সংশোধনী যে কেউ দিতে পারে। যে ৯৮টায় ঐক্যমত আমরাও করেছি সেই ৯৮টার প্রত্যেকটাতে আমরা আপত্তি এবং সংশোধনী দিতে পারতাম, কিন্তু এটা আমাদের মধ্যে একটা কনসেনসাস হয়েছিল যে এই বিলগুলো নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলব না। এ কারণে সেই সব প্রত্যেকটা বিলে কিন্তু আমরা হ্যাঁ বলেছি আমরা ঐকমত্য দিয়েছি।
তিনি বলেন আমি আপনার কাছে অনুরোধ জানাব, সরকারের প্রতিও আহ্বান জানাব যে—সংশোধনী বাদ দিয়ে বিলটি আগে যেভাবে ছিল এবং বিশেষ কমিটিতে যে ঐকমত্য হয়েছিল, সেই অনুযায়ী যাতে এই বিলটি আবার পাসের ব্যবস্থা করা হয় বা সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আর না হলে আমাদের এখানে থাকার কোনো দরকার নেই।
প্রজন্মনিউজ২৪
তাৎপর্যপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বিএনপি আ. লীগের পথেই হাটলো
’কবি চিতাবাঘ’ নাটক দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী
বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ
ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে ৫ দাবি টিক্যাবের
বেরোবিতে কাল থেকে শুরু হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’
নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীরা
সংরক্ষিত নারী আসনের জন্য ৭ শতাধিক ফর্ম বিক্রি বিএনপির
সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড তালিকা’ করছে র্যাব
সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল
গণভোটের রায় কার্যকর করতে জুলাই শহিদের বোনের প্রধানমন্ত্রির কাছে অনুরোধ