অবৈধভাবে পেট্রোল সংগ্রহ করে বেশি দামে বিক্রি, আটক ২

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬ ০৪:২৬:২৮

অবৈধভাবে পেট্রোল সংগ্রহ করে বেশি দামে বিক্রি, আটক ২

জামালপুরে ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল সংগ্রহ করে অবৈধভাবে মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে জামাই ও শ্বশুরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে জামালপুর পৌরসভার গেইটপাড় স্টেশন রোড এলাকায় এই অভিযান চালানো হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন:- মো. হাবিব (৪৫) ও তার জামাতা নাজমুল হাসান (৩৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের ট্যাংকে করে পেট্রোল সংগ্রহ করতেন। পরবর্তীতে সেই পেট্রোল ড্রাম বা বোতলে বের করে অবৈধভাবে মজুদ করতেন। মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যেই তারা এই জ্বালানি তেল সংরক্ষণ করছিলেন।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুতকৃত পেট্রোল জব্দ করা হয়। পরে পেট্রোলিয়াম আইনে আটক দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন জানান, জনস্বার্থে ও জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি

বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ

শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প

আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান

তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি

ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন

পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে

কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ