মোজতবা খামেনি

শীর্ষ কমান্ডারদের হত্যা করে সশস্ত্র বাহিনীকে দমানো যাবে না

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬ ০২:১০:২৩

শীর্ষ কমান্ডারদের হত্যা করে সশস্ত্র বাহিনীকে দমানো যাবে না

প্রজন্ম ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ডেও দেশের সশস্ত্র বাহিনীকে দমিয়ে রাখা যাবে না। সোমবার ভোরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মাজিদ খাদেরি নিহত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

লিখিত এক বিবৃতিতে খামেনি বলেন, খাদেরি নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা খাতে কয়েক দশক নীরবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

তিনি আরও বলেন, ‘ইসলামিক ইরানে সত্যের পথে থাকা যোদ্ধাদের অবিচ্ছিন্ন সারি এবং আত্মত্যাগী সশস্ত্র বাহিনী এমন এক শক্তিশালী ও গভীরভাবে প্রোথিত প্রতিরোধ গড়ে তুলেছে, যা সন্ত্রাস ও অপরাধ দিয়েও ভাঙা সম্ভব নয়।’

খামেনির এ বক্তব্য লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়। 

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল ইরানের বহু শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

মাজিদ খাদেরির হত্যার বিষয়টি তেহরান ও ইসরাইল—উভয় পক্ষই নিশ্চিত করেছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেন, খাদেরি ‘ইসরাইলি বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য সরাসরি দায়’ এবং আইআরজিসির তিন শীর্ষ ব্যক্তির একজন ছিলেন।

এদিকে একই দিনে ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকে ‘নির্মূল’ করেছে। ২০১৯ সাল থেকে তিনি এ দায়িত্বে ছিলেন।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেহরান।

সূত্র: সিএনএনএন

এ সম্পর্কিত খবর

বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি

বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ

শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প

আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান

তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি

ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন

পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে

কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ