প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬ ০৩:০৬:৫৯
বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা জঙ্গল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে জবাইকৃত দুটি হরিণ ও শিকারের সরঞ্জামসহ এক শিকারিকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত ব্যক্তির নাম মো. হানিফ (৪৫)।
মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুরতলা খালসংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।
এ সময় মো. হানিফকে হাতেনাতে আটক করা হয়। তিনি পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আবুল বাশারের ছেলে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪ মণ (প্রায় ১৬০ কেজি) ওজনের দুটি জবাইকৃত পুরুষ হরিণ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ৯০০ ফুট ফাঁদ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত ও জবাইকৃত হরিণ দুটি কেরোসিন দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে।
প্রজন্মনিউজ২৪
বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি
বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ
তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি
কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু
বিএসএফের গুলিতে যুবক আহত, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
অবৈধভাবে পেট্রোল সংগ্রহ করে বেশি দামে বিক্রি, আটক ২