প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬ ০৫:০৩:২৪
নরসিংদীর শিবপুর উপজেলায় প্রাইভেটকারে 'সাংবাদিক' স্টিকার লাগিয়ে গরুর বাছুর চুরি করে পালানোর সময় এলাকাবাসীর হাতে আটক হয় তিনজন।
রোববার (১ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকায় মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
আটককৃতদের ব্যবহৃত প্রাইভেটকারের নম্বর 'ঢাকা মেট্রো-গ-১৩-৯৫৬৫’।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে সাংবাদিক স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে করে গরুর বাছুর চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তিনজনকে গণধোলাই দেয়। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর এলাকার মৃত নিজাম উদ্দিন শাহের ছেলে মো. শাহ আলম শাহ (৩২), ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বাহাইর উত্তরপাড়া গ্রামের চান মিয়ার ছেলে সামসুল ইসলাম (৪০) এবং একই গ্রামের কালাগাজী বাড়ির মুসা মিয়ার ছেলে ইউসুফ মিয়া সোহাগ (৩৫)।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, গরু চুরি করে পালানোর সময় স্থানীয়রা তিনজনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে শিবপুর সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪
বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি
বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ
পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু
অবৈধভাবে পেট্রোল সংগ্রহ করে বেশি দামে বিক্রি, আটক ২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল
নববর্ষ উদযাপনে থাকছে নানা কর্মসূচি