প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৫৭:৩৮
গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় অবস্থিত কারখানার শ্রমিকরা বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার পোশাক শ্রমিকেরা বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে কর্মবিরতি কারখানাটির শ্রমিকেরা এই বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত তিন মাসের বকেয়া নাইট বিল ও বার্ষিক ছুটির টাকার দাবিতে শ্রমিকেরা বুধবার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন। পরে বিকেল ৫টার সময় বাসায় চলে যান তারা। আজ সকাল ৮টার দিকে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে কর্মবিরতি শুরু করেন। এ সময় কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বাগ্বিতণ্ডা শুরু হয়।
এ বিষয়ে কারখানার শ্রমিক আবির ইসলাম বলেন, ‘প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করি, অথচ ঠিকমতো বিল দেওয়া হয় না। রোজার মাসেও রাত ১১টা পর্যন্ত ডিউটি করতে হয়।’
রিপন নীট ওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, ‘তিন মাসের নাইট বিলের মধ্যে এক মাসের বিল আজকে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শ্রমিকেরা তা মানছেন না। শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে কর্মকর্তাদের ওপর হামলা করেছেন।’
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলন করছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি স্বাভাবিক আছে। মালিক পক্ষ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশও মোতায়েন করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪
বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি
কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু
গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
জরুরিভিত্তিতে হামের টিকা পাবে যে ৩০ উপজেলা
গণভোটের ফল বাস্তবায়নের দাবিতে বিরোধীদলের বিক্ষোভ সমাবেশ আজ
ছয় বছরের স্থবিরতা ভেঙে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা