প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:০৪:৩৫
পঞ্চগড়ের জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের ৫টি মহল্লাদার পদে নিয়োগের জন্য মোট ৩৮ জন আবেদন করেন। পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। মেধা যাচাইয়ের অংশ হিসেবে সবাইকে ১৫ মিনিট সময় দিয়ে জাতীয় সংগীত লিখতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেউই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে সক্ষম হননি। ফলে কাউকেই উত্তীর্ণ ঘোষণা করা হয়নি।
নিয়োগ পরীক্ষায় কেউই পাশ করেনি এমন ঘটনা এটিই প্রথম আর এ খবর ছড়িয়ে পড়ায় সমালোচনা শুরু হয়েছে এলাকায়। তবে স্থানীয় সচেতন মহল বলছে, গ্রামপুলিশের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত ব্যক্তিদের ন্যূনতম শিক্ষাগত ও সাধারণ জ্ঞানের মান নিশ্চিত করা প্রয়োজন। অন্যদিকে মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করায় প্রশংসায় ভাসছেন দায়িত্বপ্রাপ্তরা। এ ছাড়া প্রার্থীরা উত্তীর্ণ না হওয়ায় পরবর্তীতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে।
নিয়োগ বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
প্রজন্মনিউজ২৪
বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি
বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ
শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প
আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান
তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি
ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন
পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে