পার্বতীপুরে হরিরামপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:১২:০৫

পার্বতীপুরে হরিরামপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পার্বতীপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে গতকাল মঙ্গলবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের পবিত্রতা, সংযম ও তাকওয়ার চেতনা ধারণের আহ্বানে আয়োজিত এ মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের শুরা সদস্য ও পার্বতীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু সায়েম শাহ্ ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ওসমান আলী।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মনোয়ার হোসেন।

প্রধান অতিথি আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক গুণাবলি বিকাশের মাস। এই মাস মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রেখে ন্যায় ও সত্যের পথে চলতে উদ্বুদ্ধ করে। তিনি সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা ও ইসলামী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি আবু সায়েম শাহ্ রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মসংযম ও সামাজিক সহমর্মিতার শিক্ষা দেয়। ধৈর্য, সহানুভূতি ও পরস্পরের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান আলী তার বক্তব্যে রমজানের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো বিশদভাবে তুলে ধরেন। তিনি বলেন, রমজানে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কোরআন তেলাওয়াত, দান-সদকা ও অসহায়দের পাশে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব। পাশাপাশি মিথ্যা, পরনিন্দা, দুর্নীতি ও অন্যায় কাজ থেকে বিরত থাকার উপর গুরুত্বারোপ করেন। তিনি সবাইকে আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত খবর

পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ

বিএসএফের গুলিতে যুবক আহত, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

‘গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী বিবি সাওদা

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ