প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:৩১:০৯
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইনে জুয়া খেলা ছাড়লেন এক যুবক। জানা যায় যুবকের নাম রাশেদ দাড়িয়া।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার আগে রাশেদ তার বাড়িতে বসে গোসল করে এ ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদের গোসলের ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তার মা মগ দিয়ে রাশেদের মাথায় দুধ ঢালছেন। এ দৃশ্য রাশেদ তার মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়।
জানা গেছে, রাশেদ দাড়িয়া (৩৫) কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে।
রাশেদ দাড়িয়া বলেন, আমি দুই বছর ধরে অনলাইনে জুয়া খেলি। এ জুয়া খেলায় এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার দেনা হয়েছি। দেনার কারণে দীর্ঘদিন ধরে নানা ধরনের হতাশায় ভুগছি। পরিবারের লোকজনের পরামর্শে আমি কাজের জন্য কয়েক দিনের মধ্যে সৌদি আরব যাচ্ছি। তাই যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম।
তিনি বলেন, আমি সব যুবক ভাইদের অনুরোধ করব, আপনারা কেউ সর্বনাশা জুয়া খেলবেন না। জুয়া খেলায় কেউই লাভবান হতে পারে না। সবাই ধ্বংস হয়।
এদিকে রাশেদের এ জুয়া খেলা থেকে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। রাশেদের পাশের বাড়ির জলিল গাজী বলেন, রাশেদ জুয়া খেলে ধারদেনা হয়ে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছে। এখন জুয়া ছেড়ে দিয়ে বিদেশ যাচ্ছে। তার মঙ্গল হোক।
প্রজন্মনিউজ২৪
বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি
বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ
শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প
আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান
তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি
ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন
পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে