প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৩০:৫১ || পরিবর্তিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৩০:৫১
চট্টগ্রামের বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় আবুল খায়ের গ্রুপের একটি কারখানার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে কারখানার ভেতরের একটি কক্ষে এই ঘটনা ঘটে।
ঘটনায় ফায়ার সার্ভিস ও আবুল খায়ের গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, ওই কক্ষে তরলজাত পণ্যের জন্য ব্যবহৃত বোতল তৈরি করা হতো।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং দুপুর প্রায় ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আবুল খায়ের গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ইমরুল কাদের ভূঁইয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এ বিস্ফোরণ ঘটে। আহতদের গ্রুপের নিজস্ব হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, তিনজন এখনো চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল মান্নান বলেন, বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে যন্ত্রপাতি-সংক্রান্ত কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে।
প্রজন্মনিউজ২৪
তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি
কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু
হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু
দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ইরানি প্রেসিডেন্ট
বিএসএফের গুলিতে যুবক আহত, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
‘গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল
সুরঞ্জিতের ওপর গ্রেনেড হামলা মামলায় আদালতে আরিফুল-বাবর-গউছ
গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের