প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৫০:০৪ || পরিবর্তিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৫০:০৪
প্রজন্ম ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত হত্যা মামলার পলাতক প্রধান আসামি শাওনসহ (২৩) পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের শোনা মিয়ার টেক ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা হত্যা মামলার প্রধান আসামি শাওন ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। গতবছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শাওনকে প্রকাশ্যে হত্যা করতে দেখা যায়।
শাওন ছাড়াও আটককৃত চারজন হলেন, আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০), বেলাল (৩৬)।
আটককৃতদের কাছ থেকে, ৮টি পেট্রোল বোমা, ৫ রাউন্ড শটগান গুলি, ১টি চাইনিজ ছুরি, ৮টি সামুরাই, ৫টি চাপাতি, ১টি রামদা, ৬১টি ইয়াবা ট্যাবলেট, ৩৫ গ্রাম ইয়াবা, ৪৭৫ গ্রাম গাঁজা, ৬০ পুরিয়া গাঁজা, ৪টি মোবাইল ফোন, ৫৮টি বিদেশি কয়েন, মাদক পরিমাপের জন্য ১টি ওজন মেশিন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, শাওন গত বছর প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। যার সিসিটিভি ফুটেজ হাতে পেয়ে আমরা তাকে চিহ্নিত করি। তাকে গ্রেফতারে গতবছর কয়েকটি অভিযান পরিচালনা করা হলেও পাওয়া যায়নি। গতরাতে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনায় অভিযান পরিচালনা করে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে ।
তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি
ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন
পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে
কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু
হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু
দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ইরানি প্রেসিডেন্ট
বিএসএফের গুলিতে যুবক আহত, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
অবৈধভাবে পেট্রোল সংগ্রহ করে বেশি দামে বিক্রি, আটক ২
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ ঘন্টা পর বিদ্যুৎ স্বাভাবিক