প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৬ ০৫:২৭:৫১
পাবনা প্রেসক্লাবে পিআইবির প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি প্রার্থীর প্রচারণা
পাবনা প্রেসক্লাবে সরকারি প্রতিষ্ঠান পিআইবির উদ্যোগে সাংবাদিকদের ‘নির্বাচনী রিপোর্টিং প্রশিক্ষণ’ কর্মশালায় নির্বাচনি আচরনবিধি লঙ্ঘন করে বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রশিক্ষন কর্মশালা চলাকালে সেখানে বিএনপির প্রার্থী শিমুল বিশ্বাস নেতাকর্মীদের সাথে নিয়ে প্রবেশ করেন। যেখানে শিমুল বিশ্বাস তার বক্তব্য শেষ করে তার সাথে থাকা একজন ব্যক্তিকে দিয়ে বক্তব্য দেওয়ান । বক্তব্যে তিনি শিমুল বিশ্বাসের প্রশংসা করে তার জন্য সমর্থন কামনা করেন। শিমুল বিশ্বাসকে তার পরিচয় দিয়ে উপস্থিত সকল সাংবাদিকের কাছে ধানের শীষের লিফলেট বিতরন করতে দেখা যায় ভিডিওতে।
সোমবার (২৬ জানুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে পাবনা ও নাটোর জেলার সাংবাদিকদের দুদিনব্যাপী নির্বাচনী রিপোর্টিং বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নাটোর ও পাবনার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।
অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ নিয়ন্ত্রণাধীন পাবনা প্রেসক্লাবের বর্তমান নেতৃ্ত্ব আওয়ামীলীপন্থী অপেশাদার সাংবাদিক । এর মধ্যে আওয়ামী লীগের পদধারী এবং সরকারবিরোধী নাশকতার মামলার আসামিও রয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করেন পাবনা প্রেসক্লাব। যা নিয়েও সমালোচনা রয়েছে সচেতন নাগরিক সমাজে।
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর
এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল
পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ
তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার
ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৯
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি