প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৬ ১২:৪৭:৫৭
প্রজন্মডেস্ক: ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগ ওঠেছে।
রাজধানীল খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন।
তিনি বলেন, ঢাকা ১৮ আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলামের ওপর বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। আজ সকালে তিনি ওই এলাকায় গণসংযোগে গিয়েছিলেন। এই আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর। গতকালও তার নেতাকর্মীরা আমাদের সমর্থকদের হেনস্তা করে। বিষয়টি জাহাঙ্গীরকে অবগত করা হলে এমনটা আর হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার পরদিনই হামলা করালো।
এ ব্যাপারে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম বলেন, আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে তবুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ।
কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট
পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ
রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন
তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি
রোববার জামালপুরে আসছেন জামায়াত আমির
‘অর্বাচীন বালকদে’র হাত থেকে দেশকে রক্ষা করতে হবে: মির্জা আব্বাস