মানবতাবিরোধী অপরাধ

গনঅভ্যুত্থানে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ

প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৬ ১২:২৮:৫৭

গনঅভ্যুত্থানে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ

প্রজন্মডেস্ক: ২০২৪ এর ৫ আগস্টের দিন রাজধানীর চানখারপুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আজ। 

গত মঙ্গলবার রায় প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণা পিছিয়ে সোমবার (২৬ জানুয়ারি) দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।  

চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী সাহারিয়ার খান আনাস-সহ ৬ জন। এ মামলায় পাঁচ মাসের বিচার প্রক্রিয়া শেষে পুলিশের সাবেক ৮ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে রায় দেওয়ার কথা আজ। এটি পুলিশ বাহিনীর কারও বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলার রায়।   

মামলায় পলাতক প্রধান ৪ আসামি হলেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ও মোহাম্মদ ইমরুল। 

গত বছরের ১৪ জুলাই মামলার বিচার শুরু হয়। পরে ১১ আগষ্ট থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৬ জন। জবানবন্দিতে, হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ, ফোনালাপসহ নানা তথ্য উপস্থাপন করা হয় জবানবন্দিতে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। 

এ সম্পর্কিত খবর

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি

রোববার জামালপুরে আসছেন জামায়াত আমির

কওমি আলেম মুফতি আব্দুর রহমান রাহমানীর জামায়াতে যোগদান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ