বিকেল সাড়ে ৪টার মধ্যে পৌঁছালেই কেবল পোস্টাল ব্যালট গণনা হবে: ইসি

প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৬ ০২:৩২:৫০

বিকেল সাড়ে ৪টার মধ্যে পৌঁছালেই কেবল পোস্টাল ব্যালট গণনা হবে: ইসি

প্রজন্মডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যারা পোস্টাল ব্যালট ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের ব্যালট ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে না পৌঁছালে সেসব ব্যালট গণনা করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে দ্রুত তা পাঠানোর জন্য বলেছে সংস্থাটি।

আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারগণ ব্যালট প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিন। রিটার্নিং অফিসারের নিকট ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছালেই শুধুমাত্র ভোট গণনায় সম্পৃক্ত হবে।

এর আগে আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রবাসীদের পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের নিকট ব্যালট নাও পৌঁছাতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এজন্য প্রবাসী ভোটারদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে হবে।

দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিক-সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদীরা, এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবমিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ করা হবে।

এ সম্পর্কিত খবর

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

রোববার জামালপুরে আসছেন জামায়াত আমির

কওমি আলেম মুফতি আব্দুর রহমান রাহমানীর জামায়াতে যোগদান

বয়কট গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করলো পাকিস্তান

‘অর্বাচীন বালকদে’র হাত থেকে দেশকে রক্ষা করতে হবে: মির্জা আব্বাস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ