বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫ ০৮:১৫:৪৯ || পরিবর্তিত: ০৯ ডিসেম্বর, ২০২৫ ০৮:১৫:৪৯

বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন

প্রজন্ম ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি ইতিহাস, একটি প্রতিষ্ঠান, জাতীয় অভিভাবক। তিনি শুধু বিএনপির সম্পদ নন, বরং জাতির সম্পদ।

তিনি বলেন, ১৯৯০ সালের ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনের পর জনগণই তার প্রতিদান স্বরূপ ১৯৯১ সালে ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে কাঁঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মাধবদী থানা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের টাকা লুটপাট করেছে। আঙুল ফুলে কলা গাছ না, আঙুল ফুলে বটগাছ হয়েছে তাদের। বাংলাদেশ ব্যাংক লুট, শেয়ারবাজার লুট, বেগমপাড়া তৈরি, সবই পতিত সরকারের অপকর্মের নমুনা। বিদেশের সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আয়োজন শেষ হয়।


প্রজন্ম নিউস ২৪

এ সম্পর্কিত খবর

কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ