হাইকোর্টসহ আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫ ০৫:১৬:১৩ || পরিবর্তিত: ০৯ ডিসেম্বর, ২০২৫ ০৫:১৬:১৩

হাইকোর্টসহ আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রজম্ম ডেস্ক:


বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ আশপাশের এলাকায় সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোরও আহ্বান জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত চৌঠা ডিসেম্বর ডিএমপি একটি গণবিজ্ঞপ্তি জারি করে, ছয়ই ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করেছিল।

এ সম্পর্কিত খবর

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার

সিরাজগঞ্জে তারেক রহমানের জনসভায় দলে দলে আসছেন নেতাকর্মীরা

‘‌‌নির্বাচনে সারাদেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি মোতায়েন থাকবে’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় নারী ও শিশু নিহত

নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’

নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই: ইসি সানাউল্লাহ

সিলেটে শীত মৌসুমে লাগামহীন লোডশেডিং

এই নির্বাচন দিকনির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে চলবে: তারেক রহমান

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি : মাহদী আমিন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ