প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০৩:২০:৩০
প্রজম্ম ডেস্ক:
দাবি আদায়ে অনড় অবস্থানে সরকারি সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রুপান্তর দাবিতে শিক্ষা ভবনের পেছনের অংশে দুই শতাধিক শিক্ষার্থী কর্মসূচি পালন করেছে। এ সময় তারা আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি ঠিক করার কথা জানান।
একই সঙ্গে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী জনান, আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে আমরা আন্দোলন থেকে সরে যাব না।
সুমাইয়া তাহমিন নামের এক শিক্ষার্থী বলেন, যৌক্তিক দাবি জানিয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি মানতেই হবে, না হলে আমরা রাজপথ ছাড়ব না।
এর আগে গতকাল রবিবার সকালে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেন। পরে সেখান থেকে দুপুরের দিকে শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নেন। বিকেলে তারা হাইকোর্ট মোড় অবরোধ করে। এতে হাইকোর্ট মোড় দিয়ে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় জানানো হয়, সাত কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর
ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা
যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি
এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ