‘আল্লাহর পরই ট্রাইব্যুনালের প্রতি সম্মান’, জানালেন ফজলুর রহমান

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০১:৪৮:৩২

‘আল্লাহর পরই ট্রাইব্যুনালের প্রতি সম্মান’, জানালেন ফজলুর রহমান

প্রজন্ম ডেস্ক:

নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

শুনানিকালে এই নেতা ট্রাইব্যুনালকে বলেন, ‘আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান।’

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল ফজলুর রহমানের আদালত অবমাননার বিষয়ে শুনানি হয়। এদিন বেলা ১১টার দিকে ট্রাইব্যুনাল-১ এ হাজির হন ফজলুর রহমান।

গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

অভিযোগে বলা হয়, একটি টকশোতে ফজলুর রহমান বলেছেন- এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে।

পরে ৩০ নভেম্বর এ বিষয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘এ ট্রাইব্যুনাল মানি না- এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল।’ বিএনপি নেতা ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কি না সে প্রশ্নও করেন তিনি। একইসঙ্গে ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

পরে ৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত আবেদন করেছেন ফজলুর রহমান।


প্রজন্ম নিউস ২৪

এ সম্পর্কিত খবর

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি

রোববার জামালপুরে আসছেন জামায়াত আমির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ