প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ০৬:১১:৪১
প্রজন্ম ডেস্ক:
নিলামে প্রথমেই নাম ওঠে নাইম শেখের। শুরুতেই তার প্রতি আগ্রহ দেখায় সিলেট টাইটান্স। এরপর নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস তাকে দলে ভেড়াতে লড়াইয়ে নামে।
মনে হচ্ছিলো লিটন দাসকে নিয়ে বেশ কাড়াকাড়ি হবে, তবে বাংলাদেশ অধিনায়ককে বলা যায় বেশ সহজেই দলে টেনেছে রংপুর রাইডার্স। তবে চমক দেখিয়েছেন নাইম শেখ, ১ কোটি ১০ লাখ টাকা উঠেছে তার মূল্য।
দেশী ক্রিকেটারদের মাঝে এ ক্যাটারিতে ছিলেন নাইম শেখ ও লিটন দাস। যেখানে তাদের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা।
শেষ পর্যন্ত নাইম শেখ কে দলে নিতে পেরেছে চট্টগ্রাম। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নিয়েছে । অন্যদিকে সিলেটের সাথে লড়াই করে মাত্র ৭৫ লাখ টাকাতেই লিটন দাসকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।
এ ক্যাটাগরি শেষে শুরু হয় বি ক্যাটাগরির নিলাম। যেখানে ৩৫ লাখ ভিত্তিমূল্য। এই ক্যাটাগরি থেকে প্রথমেই নাম আসে মাহমুদউল্লাহ রিয়াদের। তবে প্রথম ডাকে তিনি অবিক্রিত থেকেছেন। অবিক্রিত থাকেন মুশফিকুর রহিমও।
বি ক্যাটাগরি থেকে দ্বিতীয় নাম ওঠে শরিফুল ইসলামের। তাকে নিতে আগ্রহ দেখায় চট্টগ্রাম রয়্যালস। শেষ পর্যন্ত তাকে ৪৪ লাখ টাকায় দলে নিয়েছে তারাই।
এরপর নাম আসে তাওহীদ হৃদয়ের। ৯২ লাখে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন। আর শামীম পাটোয়ারীকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ৫৬ লাখ টাকা খরচ হয়েছে তাদের।
প্রজন্ম নিউস ২৪/ রায়হান
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর
ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা
যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি
এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ