যেদিন গ্রেপ্তার সেদিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:৩৪:০৭

যেদিন গ্রেপ্তার সেদিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছেন সেটি আসামিরা যেদিন গ্রেপ্তার হবেন সেদিন থেকে কার্যকর হবে। আদালতে রায় ঘোষণার পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মো. আসাদুজ্জামান বলেন, ‘মামলায় দু’জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর একজন রাজস্বাক্ষী হওয়ায় সার্বিক বিষয় বিবেচনা করে আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে থাকা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে সাজা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় যুগান্তকারী রায় হয়েছে, যা প্রশান্তি আনবে ও বাংলাদেশে ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য মাইলফলক হয়ে থাকবে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার শেখ হাসিনাকে ফেরাতে যত ধরনের পদক্ষেপ আছে তা নেবেন বলে আশা করি। 

এ সম্পর্কিত খবর

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার

ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৯

রোববার জামালপুরে আসছেন জামায়াত আমির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ