প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ০৭:৪৪:০৯
প্রজন্মডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (১২ নভেম্বর) বিকেলে সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও সড়কে গণপরিবহন চলবে। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যাতে কোথাও কোনো বাসে অগ্নিকাণ্ড না ঘটে, সেজন্য পরিবহন মালিকসহ প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সতর্ক করে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বাসগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতা বলেন, গত সোমবার (১০ নভেম্বর) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পরিবহন শ্রমিকরা। বুধবার রাতভর এবং বৃহস্পতিবার তারা টার্মিনাল পাহারা দেবেন।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মঙ্গল ও বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গণপরিহনে অগ্নিসংযোগ ছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সড়কে যানবাহন চলাচলে যার কিছুটা প্রভাব পড়েছে। এতে অন্যান্য দিনের তুলনায় বুধবার ঢাকার সড়কগুলোয় ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনও কিছুটা কম দেখা গেছে।
প্রজন্মনিউজ২৪
ক্ষমতার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের লালন-পালন করছে
প্লট দুর্নীতি: হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর
ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন
তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি