প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫ ১২:২০:১২
প্রজন্ম ডেস্ক:
কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি।
পোস্টে ট্রাম্প লেখেন, 'কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন। কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।’
রিগ্যানের যে ভিডিও ঘিরে ট্রাম্প ক্ষেপেছেন সেটি কয়েকদিন আগে প্রচার করেছে অন্টারিও রাজ্য সরকার। তাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট যখন শুল্ক নিয়ে নেতিবাচক কথা বলছিলেন, তখন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশের পতাকাশোভিত ক্রেনসহ বেশকিছু চিত্রও তুলে ধরা হয়েছে।
সেই ভিডিওতে রিগ্যানের যে কথাটুকু সন্নিবেশিত হয়েছে, তা নেয়া হয়েছে ১৯৮৭ সালে জাতির উদ্দেশে দেয়া এক রেডিও ভাষণ থেকে। ভাষণের ওই অংশে সাবেক প্রেসিডেন্ট বিদেশের সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলছিলেন।
উল্লেখ্য, কানাডার পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প। যদিও তিনি ইউএসএমসিএ-এর আওতায় পড়া পণ্যের জন্য ছাড়ের অনুমতি দেন।
সূত্র: বিবিসি'র
প্রজন্মনিউজ২৪
ক্ষমতার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের লালন-পালন করছে
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর
নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা
রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন
বয়কট গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করলো পাকিস্তান
শেষ হলো ছাত্রশিবিরের দুই দিনব্যাপী আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
নারী কর্মী হেনস্থার অভিযোগে বিএনপিকে কঠোর হুঁশিয়ারি: এনসিপির আখতারের