প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১২:১০:০৮ || পরিবর্তিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১২:১০:০৮
প্রজন্ম ডেস্ক:
যুদ্ধ বিরতির মধ্যেই ইসরাইলি বাহিনীর গাজা উপত্যকায় সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে জানান তিনি।
তিনি এই সময় সতর্ক করে বলেন, ইসরাইল অতীতেও যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ফিলিস্তিনিদের ওপর অপরাধ চালিয়ে গেছে। এবারও যদি গ্যারান্টিদাতা দেশগুলো নীরব থাকে, তাহলে এর পরিণতি হবে ‘গুরুতর ও বিপজ্জনক’।
বাঘাই বলেন, পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও চরমপন্থি দখলদারদের হাতে অলিভ বাগান ধ্বংস, আবাসিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং আল-আকসা মসজিদে অবমাননাকর আচরণ চলমান রয়েছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।
তিনি গ্যারান্টিদাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ইসরাইলি আগ্রাসনের দায়ভার নির্ধারণ করে এবং তাদেরকে এসব অপরাধ বন্ধে বাধ্য করে।
সূত্র: মেহের নিউজ
প্রজন্মনিউজ২৪
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর
ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা
যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি
এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ
রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন
তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার