ভেনেজুয়েলায় স্বর্ণখনিতে ধস, নিহত ১৪

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১১:৩৮:২০ || পরিবর্তিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১১:৩৮:২০

ভেনেজুয়েলায় স্বর্ণখনিতে ধস, নিহত ১৪

প্রজন্ম ডেস্ক:

দক্ষিণ ভেনেজুয়েলার এল কালাও পৌরসভায় ভারি বৃষ্টিপাতের পর উক্ত ঘটনা ঘটেছে। এতে  কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ন্যাশনাল রিস্ক সিস্টেমের দলগুলো জানিয়েছে, উদ্ধারকাজ চলছে এবং তিনটি আলাদা শ্যাফট (খনির গহ্বর) থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। 

ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে খনির ভিতরে পানি জমে গিয়ে শ্যাফট দুর্বল হয়ে পড়েছিল, যা ধসের অন্যতম কারণ।

জরুরি বিভাগের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘কাজের প্রথম ধাপ হলো ওই এলাকার সব শ্যাফট থেকে পানি পাম্প করে বের করে পানির স্তর কমানো, এরপর উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করা হবে।’

সূত্র: রয়টার্স

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

প্লট দুর্নীতি: হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি

শেষ হলো ছাত্রশিবিরের দুই দিনব্যাপী আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট

১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় নারী ও শিশু নিহত

৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল

শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যার ঘটনায় মামলা

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ স’ন্ত্রা’সী নি’হত’

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি : মাহদী আমিন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ