প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫ ০১:২১:২৩ || পরিবর্তিত: ০৮ অক্টোবর, ২০২৫ ০১:২১:২৩
প্রজন্ম ডেস্ক:
ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এছাড়াও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য হয়েছেন বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ।
বুধবার (৮ অক্টোবর) সকালে নেপাল ফুটবল ফেডারেশন তাদের কর্মকর্তাদের ফিফা কমিটিতে অন্তর্ভুক্তির খবর প্রকাশ করে।
এর কিছুক্ষণ পরেই বাফুফে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের দুই কর্মকর্তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে।
ফিফার এই কমিটি সাধারণত কাজ করে থাকে বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর নিয়ে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ।
কমিটিতে তাবিথ আউয়ালের পাশাপাশি বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন।
প্রজন্মনিউজ২৪
নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা
কওমি আলেম মুফতি আব্দুর রহমান রাহমানীর জামায়াতে যোগদান
সিরাজগঞ্জে তারেক রহমানের জনসভায় দলে দলে আসছেন নেতাকর্মীরা
শেষ হলো ছাত্রশিবিরের দুই দিনব্যাপী আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
বিশ্বকাপের আগে দুঃসংবাদ হানা দিল অস্ট্রেলিয়া শিবিরে
নারী কর্মী হেনস্থার অভিযোগে বিএনপিকে কঠোর হুঁশিয়ারি: এনসিপির আখতারের
বগুড়া বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির দায়িত্ব আপনাদের: তারেক রহমান
বিশ্বকাপ না খেলায় তিন দল নিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন টুর্নামেন্ট।
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন : মঞ্জু