প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫ ০২:৪১:৩৯
প্রজন্ম ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ বলে কটাক্ষ করেছেন। ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা, ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া এবং পরে মুক্তি পাওয়ার ঘটনায় তিনি এসব বলেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
গত শুক্রবার ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে ৪০০ জনের বেশি অধিকারকর্মীকে আটক করে ইসরাইলি নৌবাহিনী ত্রাণবাহী নৌবহর। যার মধ্যে গ্রেটা থুনবার্গও ছিলেন। ওই নৌবহর সমুদ্রপথে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। এক পর্য়ায়ে আটক ১৩০ জনের বেশি অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়। আর গতকাল সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও একদল অধিকারকর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠায় ইসরাইল।
স্থানীয় সময় সোমবার(৬ অক্টোবর) সাংবাদিকেরা ট্রাম্পকে গ্রেটা থুনবার্গ সম্পর্কে প্রশ্ন করলে তিনি ব্যক্ত করেন, ‘তিনি(গ্রেটা থুনবার্গ) একজন ঝামেলাবাঝ। তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না। তিনি এসব করে বেড়াচ্ছেন। তার ডাক্তার দেখানো উচিত।’
গত শনিবার ইসরাইলি বন্দিদশা থেকে ফিরে আসার পর ফ্লোটিলার কয়েকজন অধিকারকর্মী ও আইনজীবী অভিযোগ করেছেন, গ্রেটা থুনবার্গসহ আটক অধিকারকর্মীদের নির্যাতন করেছে ইসরাইল। তবে দেশটি এ অভিযোগ অস্বীকার করেছে।
প্রজন্মনিউজ২৪
ক্ষমতার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের লালন-পালন করছে
প্লট দুর্নীতি: হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড
কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর
ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা
যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি
এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল