প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫ ০২:১৪:৩৩ || পরিবর্তিত: ০৬ অক্টোবর, ২০২৫ ০২:১৪:৩৩
প্রজন্ম ডেস্ক:
মাত্র কয়েক ম্যাচেই হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হতে ঢাকায় এসেছেন এই অসাধারন মিডফিল্ডার। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
আজ সোমবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।
আগামী বৃহস্পতিবার(৯ অক্টোবর) এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়, ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
হংকংয়ের বিপক্ষের ম্যাচটি লাল-সবুজ জার্সিতে এ নিয়ে তার চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে। চলতি বছর মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত তিন ম্যাচে এক গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও একটি গোল করিয়েছেন তিনি।
প্রজন্মনিউজ২৪
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত
চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীরের অংশগ্রহন
সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর, দিলেন বাদশাহকে চিঠি
ভারী বৃষ্টিতে ডুবে দুর্ভোগে রাজধানীবাসী, দীর্ঘ যানজট
মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ