মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের আশা পাকিস্তানের

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫ ১২:০২:২৩

মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের আশা পাকিস্তানের

প্রজন্ম ডেস্ক:

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সই হওয়া সামরিক চুক্তিটি আরও প্রশস্ত হয়ে ন্যাটোর মতো একটি শক্তিশালী সামরিক জোটে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 

শুক্রবার (৩ অক্টোবর) পার্লামেন্টে বক্তব্য রাখার সময় তিনি এই আশা ব্যক্ত করেন। ইসহাক দার বলেন, 'সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তি গুরুত্বপূর্ণ এবং একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে।' তিনি উল্লেখ করেন, এই চুক্তিতে আরও দেশ যুক্ত হলে এটি 'নতুন ন্যাটোতে' পরিণত হতে পারে এবং 'আল্লাহ চাইলে পাকিস্তান ৫৭ মুসলিম দেশকে নেতৃত্ব দেবে।'

পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আরও বলেন, পাকিস্তানে গত মে মাসে ভারত যে 'অপারেশন সিঁদুর' নামে হামলা চালিয়েছিল এবং যে কারণে দুই দেশের মধ্যে চার দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল—সেই সময় যদি চুক্তিটি কার্যকর থাকত, তাহলে পাকিস্তানে ভারতের হামলাটি সৌদি আরবের ওপরও হামলা হিসেবে বিবেচিত হতো। 

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিতে বলা হয়েছে, এই দুই দেশের ওপর অন্য কোনো দেশ যদি হামলা চালায়, তাহলে তা উভয়ের ওপর হামলা হিসেবে গণ্য হবে। 

সূত্র: দ্য নিউজ পিকে

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

রোববার জামালপুরে আসছেন জামায়াত আমির

কওমি আলেম মুফতি আব্দুর রহমান রাহমানীর জামায়াতে যোগদান

বয়কট গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করলো পাকিস্তান

কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সিরাজগঞ্জে তারেক রহমানের জনসভায় দলে দলে আসছেন নেতাকর্মীরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ