২০২৬ বিশ্বকাপের বল প্রকাশ্যে, কী নাম ও কী বিশেষত্ব থাকছে তাতে

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫ ০৪:২১:২০

২০২৬ বিশ্বকাপের বল প্রকাশ্যে, কী নাম ও কী বিশেষত্ব থাকছে তাতে

আগামী বছর ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ১৯ জুলাই। এবারই প্রথম একসাথে তিনটি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। প্রথমবার অংশগ্রহণ করবে ৪৮টি দেশ।

প্রকাশ্যে এলো আগামী ফিফা বিশ্বকাপের বল। নিউ ইয়র্কের ব্রুকলিন পার্কে উদ্বোধন হলো ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের। বলটির নাম দেয়া হয়েছে ‘ট্রাইওন্ডা’। নতুন এই বলের রয়েছে একাধিক বিশেষত্ব।

শুক্রবার (৩ অক্টোবর) ভারতীয় একটি সংবাদমাধ্যম আরো জানায়, জার্মানির ইয়ুরগেন ক্লিন্সম্যান, ব্রাজিলের কাফু, ইতালির দেল পিয়েরো, স্পেনের জাভি এবং ফ্রান্সের জিনেদিন জিদান— পাঁচ বিশ্বকাপজয়ী ফুটবলার একসাথে উদ্বোধন করলেন আগামী বিশ্বকাপের এই বলটি।

এদিন ‘ট্রাইওন্ডা’ ছিল জিদানের হাতে। বাকিরা যে বছর বিশ্বকাপ জিতেছিলেন, সেই বছরের বল ছিল তাদের হাতে। ‘ট্রাইওন্ডা’ তৈরি করেছে ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। এই নিয়ে টানা ১৫ বার বিশ্বকাপের বল তৈরি করল সংস্থাটি। উল্লেখ্য, ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের বল তৈরি করছে সংস্থাটি।

নতুন বল উদ্বোধনের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, ‘২০২৬ সালের বিশ্বকাপের বলের নকশায় তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোকে তুলে ধরা হয়েছে।’

‘ট্রাই’ শব্দের অর্থ তিন এবং ‘ওন্ডা’ শব্দের অর্থ ঢেউ। ২০২৬ বিশ্বকাপের বলে ব্যবহার করা হয়েছে তিনটি রং। লাল ও নীল রঙের অর্থ যুক্তরাষ্ট্র ও কানাডা এবং সবুজ রঙের অর্থ মেক্সিকো। নাম এবং তিনটি রঙের মাধ্যমে তুলে ধরা হয়েছে আগামী বিশ্বকাপের তিন আয়োজক দেশকে। এছাড়াও বলে রয়েছে তিন দেশের প্রতীক যুক্তরাষ্ট্রের তারা, কানাডার ম্যাপল এবং মেক্সিকোর ঈগল।

বলে রয়েছে বিশ্বকাপের লোগো। এবারের বলে লোগোগুলো এমনভাবে খোদাই করা হয়েছে, তাতে গোলরক্ষকদের বল ধরতে কোনো সমস্যা হবে না। ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। রয়েছে সেন্সর। ভারের সঠিক তথ্য দেয়া যাবে। এর ফলে অফসাইড, গোল বা হ্যান্ডবলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া যাবে সহজে এবং কম সময়ে। ভারের সময়ও কম লাগবে আগের থেকে।

আগামী বছর ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ১৯ জুলাই। এবারই প্রথম একসাথে তিনটি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। প্রথমবার অংশগ্রহণ করবে ৪৮টি দেশ।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ