ফজলুর রহমান কি সত্যিই নতুন দল করতে চান?

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫ ১১:৩৯:২৮ || পরিবর্তিত: ০৩ অক্টোবর, ২০২৫ ১১:৩৯:২৮

ফজলুর রহমান কি সত্যিই নতুন দল করতে চান?

প্রজন্ম ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘আপত্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে পদ স্থগিত হয়েছে বিএনপি নেতা ফজলুর রহমানের। দলের সিদ্ধান্তে নাখোশ মুক্তিযুদ্ধে অবদান রাখা এই প্রবীণ নেতা। রাজনৈতিক অঙ্গনে চাউর হয়েছে যে, তিনি নতুন দল গড়তে যাচ্ছেন।

ফজলুর রহমান এক সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, আবদুল কুদ্দুস মাখন, শাজাহান সিরাজ, সিরাজুল আলম খানের সঙ্গে প্রথিতযশা ছাত্রনেতাদের সঙ্গে মুক্তিযুদ্ধের পূর্বে ও পরে রাজনীতি করেছেন। মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধ কমান্ডার। মুক্তিযুদ্ধের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। এক সময় আওয়ামী লীগের সঙ্গ ত্যাগ করেন। তিনি যুক্ত হন কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগে। পরে কৃষক শ্রমিক জনতা লীগও ত্যাগ করেন তিনি। 

একপর্যায়ে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। 

সম্প্রতি তার নতুন দল গঠন নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে সে বিষয়ে মুখ খুলেছেন ফজলুর রহমান।  

তিনি বলেন, আমি দল করলে বিএনপির থেকে বড় দল করব এ ধরনের কোন কথাই বলিনি, আমি এত বাজে কথা বলি না। তবে হ্যাঁ, আমি এটা বলেছি যে, বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয় তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে শেখ হাসিনার দাঁড়াতে হবে না, আওয়ামী লীগেরও দাঁড়াতে হবে। একটা রাজনৈতিক শক্তি এমনিই দাঁড়াবে। 

সম্প্রতি বেসরকারি গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আমি বিএনপির মতো দল করব না- এটি ফালতু কথা। তবে আমার জীবন থাকে আর বিএনপি যদি আমাকে দলে না নেয়, আমি না হয় বসেই রইলাম। এ দেশটার জন্য তো আমি যুদ্ধ করেছি, আমি না হয় তাদের কথা চিন্তা করে সব বাদই দিয়ে দিলাম। বিদেশে আছেন ২ কোটি মানুষ, আমি চ্যালেঞ্জ করলাম এর ৯৯ শতাংশ মানুষ আমাকে সাপোর্ট করবে।

প্রজন্ম নিউজ ২৪

এ সম্পর্কিত খবর

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ