প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:০২:৪১
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদের (পীর সাহেব মধুপুর) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন অতিথিরা |
বাংলাদেশ সফরে আসছেন ভারত, পাকিস্তান ও সৌদি আরবের একাধিক শীর্ষ আলেম। আগামী নভেম্বরে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশ নেবেন তারা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মুফতি ইমরানুল বারী সিরাজী নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তার দেয়া তথ্য অনুযায়ী আমন্ত্রিত অতিথিরা হলেন- ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী, জমিয়তে উলামায়ে হিন্দের অপরাংশের সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি এবং সৌদি আরবের মাওলানা ওমর হাফিজ মাক্কী ও মাওলানা আবদুর রউফ মাক্কী।
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদের (পীর সাহেব মধুপুর) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন অতিথিরা। আগামী নভেম্বরের ১৫ তারিখে অনুষ্ঠেয় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশ নেবেন তারা।
এই সম্মেলনটি খতমে নবুওয়ত পরিষদ ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে যৌথভাবে আয়োজিত হচ্ছে। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মধুপুরের পীরের ছেলে মাওলানা উবাইদুল্লাহ কাসেমী গণমাধ্যমকে বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষায় এই আন্তর্জাতিক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলার এবং ধর্মীয় নেতা অংশগ্রহণ করবেন।
সম্মেলনে সকল ঈমানদার মুসলমানদের উপস্থিত থেকে খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণের এই আহ্বানে শামিল হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
প্রজন্মনিউজ২৪
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি
বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ